আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷। রাজ্যের গান্ধীবাদী যুব সংগঠন যুব বিকাশ কেন্দ্র তার সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বিশ্বে মহামারীর পরিস্থিতিতে রাজ্যের একটি অংশের মানুষ তার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থায় অক্ষম। এই অবস্থায় যুব বিকাশ কেন্দ্র (YVK), জন উন্নয়ন সমিতির ত্রিপুরা (JUST), আশা হলিক্রস এবং নিফা ত্রিপুরা স্টেট কমিটির ব্যবস্থাপনায় ও ওশো বাণী সোসাইটি এর সহযোগিতায় বৃহস্পতিবার হাপানিয়া কার্তিক চৌমুনী এলাকার ৫৩ জন এবং বাইপাস সংলগ্ন বৈষ্ণব টিলা এলাকার ৭৩ জন দিনমজুর, রিকশাচালককে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, তৈল, লবণ ও সাবান দেওয়া হয়।

এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার, ম্যানেজিং ট্রাস্টি পিংকু দাস, সংস্থার সদস্য অনুপম দেবনাথ, প্রণব দেব, সুকান্ত সর্কার, অমিত দাস অমল দাস জয়ন্ত দেব মনোরঞ্জন শীল প্রমূখ। যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার জানিয়েছেন, আগামী দিনও রাজ্যের বিভিন্ন প্রান্তের দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠান সংস্থাগুলোর পক্ষ থেকে জারি থাকবে।