করোনা মুক্ত ত্রিপুরা – রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীর রিপোর্ট নেগেটিভ

6আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷। করোনা মুক্ত হল ত্রিপুরা। রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সন্মেলনেরাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যে দু’জন করোনা আক্রান্ত হয়েছিল। তার মধ্যে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত মহিলা ইতিমধ্যেই সুস্থ হয়ে জিবি হাসপাতাল থেকে ছুটি পেয়ে গেছেন। তবে তিনি ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত টি এস আর জওয়ানের চিকিৎসা চলছিল জিবি হাসপাতালে। এদিন তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি জানান, তবে শুক্রবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে। এরপরই সরকারিভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এই দু’জন ছাড়া রাজ্যে আর করোনা আক্রান্তের খবর নেই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*