ঝড়ে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, বাড়ালেন সাহায্যের হাত

IMG-20200423-WA0114আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷। কালবৈশাখীর ঝড়ে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনা সংক্রান্ত জটিলতা হোক অথবা যেকোনো ধরনের সমস্যা, প্রত্যন্ত এলাকার মানুষ যদি কোনো ভাবে ক্ষতিগ্রস্থ হন, তবে শান্ত হয়ে যে মুখ্যমন্ত্রী বাড়িতে বসে থাকেন না, তার প্রমাণ আজও রাখলেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এবং প্রশাসনিক যাবতীয় সাহায্য করার আশ্বাস প্রদান করলেন তিনি।
বুধবার বিকেলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যের সিপাহীজলা জেলায়। রাবার বাগান, কৃষি জমি এবং প্রায় ৫ হাজারটি বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জানা যায়, সিপাহীজলা জেলায় ১৭টি এবং খোয়াই জেলায় ৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই খবর শোনার পর বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী ছুটে যান সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিজের চোখে দেখেন।
IMG-20200423-WA0113এদিন মুখ্যমন্ত্রী সিপাহীজলা জেলার অন্তর্গত গোলাঘাটি বাজার, গোলাঘাটি পঞ্চায়েত (মারাক পাড়া), মোহনপুর এডিসি ভিলেজ, বাইদ্যার দিঘি, পাঠালিয়া পঞ্চায়েত, চিকনছড়া পঞ্চায়েত, টাকারজলা ও তার পার্শবর্তী অঞ্চল ঘুরে দেখেন। শিলাবৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তাদের মনের কথা শোনেন। মুখ্যমন্ত্রী তাদের ভরসা দিয়ে আসেন যে, যেকোনো দুর্যোগে তিনি পাশে থাকবেন। এদিন তাৎক্ষনিকভাবে অনেকের হাতে সরকারি সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*