সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল ৷। লকডাউনের ফলে বিভিন্ন এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। আর খাদ্য সংকটে সরকারি বেসরকারি সংস্থা গুলি গরিব মানুষদের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে বিধায়ক সুরজিৎ দত্ত এর উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে তেলিয়ামুড়া মহকুমার ২৯-বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণপুর, চাকমাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয় বিধায়ক সুরজিৎ দত্ত। রবিবার এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছিলেন ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা সহ মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা।চাকমাঘাট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণে বিধায়ক সুরজিৎ দত্ত
সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল ৷। লকডাউনের ফলে বিভিন্ন এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। আর খাদ্য সংকটে সরকারি বেসরকারি সংস্থা গুলি গরিব মানুষদের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে বিধায়ক সুরজিৎ দত্ত এর উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে তেলিয়ামুড়া মহকুমার ২৯-বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণপুর, চাকমাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয় বিধায়ক সুরজিৎ দত্ত। রবিবার এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছিলেন ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা সহ মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা।