বিষধর সাপের ছোবলে এক উপজাতি রমণীর অবস্থা আশঙ্কাজনক

IMG-20200427-WA0032সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল ৷। বিষধর সাপের ছোবলে এক উপজাতি রমণীর অবস্থা আশঙ্কাজনক। এই উপজাতি মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আহত মহিলার নাম মঙ্গল লক্ষ্মী দেববর্মা। ঘটনা মঙ্গিয়াকামী ব্লকের ৩৫ মাইল এলাকায়। জানা যায়, সোমবার সকাল নয়টা নাগাদ মঙ্গল লক্ষ্মী দেববর্মা বাড়ির পাশের জঙ্গলে যায় কাঠ কাটার জন্য। জঙ্গলের মধ্যে তাঁকে কোন কিছু কাটেছে বুঝতে পারে। পড়ে ব্যথার যন্ত্রণা নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে পরিবার-পরিজনকে সেই ব্যথার কথা জানালে পরিবার পরিজন তাকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার ব্যথা যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে বিষধর সাপে কেটেছে বলে জানান। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রতিক্রিয়ায় জানান যে, আহত মঙ্গল লক্ষী দেববর্মার অবস্থা আশঙ্কাজনক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*