আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷। করোনা পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর মতামত জানতে বুধবার অর্থাৎ ২৯শে এপ্রিল বিকেলে মহাকরণে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা যায়, ইতিমধ্যেই রাজ্যের বিরোধীদলগুলোর কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। দলের প্রধানদের এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি এই বৈঠককে স্বাগত জানিয়েছেন।
