সাপের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তি

IMG-20200616-WA0011সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ জুন || বিষধর সাপের কামড়ে গুরুতর আহত তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার এক বাসিন্দা। তার নাম সোহেল খান (২৩)। জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক প্রায় ৭টা নাগাদ বাড়ির পাশে রাস্তার মধ্যে সাপ ছোবল দেয় সোহেলকে। এই ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী তাকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে সোহেলের অবস্থা তেমন আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*