সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ জুন || সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির আহবানে সাত দফা দাবির সমর্থনে সারা রাজ্যে হয়েছে বিভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া সি পি আই (এম) মহকুমা কমিটির সদর কার্যালয়ে সি পি আই (এম) অঞ্চল কমিটির উদ্যোগে চার দফা দাবির সমর্থনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া সি পি আই (এম) অঞ্চল কমিটির সম্পাদক সুবীর সেন, প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্য নেতৃত্বরা। দাবিগুলোর মধ্যে মূল দাবিগুলো হল –
১. বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাথাপিছু অন্ততপক্ষে ৬ মাস ৭,৫০০ টাকা করে দিতে হবে।
২. টুয়েপ এবং রেগার ২০০ দিনের কাজ দিতে হবে।
৩. ৬ মাস খাদ্যশস্য মাথাপিছু ১০ কেজি খাদ্যশস্য দিতে হবে।
