লাদাখে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ২০ ভারতীয় এবং ৪৩ চীনা সৈন্য, উত্তপ্ত সীমান্ত

imagesজাতীয় ডেস্ক, লাদাখ, ১৬ জুন || লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানান। এর আগে জানা গিয়েছিল ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। দু’পক্ষ থেকেই মধ্যে হতাহতের দাবি করা হচ্ছিল। কিন্তু পরে এক বিবৃতিতে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে আহত বেশ ক’জন সেনা প্রাণত্যাগ করেছে। চীনের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোন তথ্য জানা যায়নি।
ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়, এই সংঘর্ষে কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানা যায়।
ভারতের বার্তা সংস্থা এ এন আই জানিয়েছে, ভারতীয়দের পাওয়া তথ্যে চীনের দিকে ৪৩ জন হতাহত হবার খবর জানা গেছে। তবে জানা যায়, হতাহতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনায় সীমান্ত এলাকা উত্তপ্ত হিয়ে উঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*