লকডাউনে এবং বর্ষণে অবসর সময় কাটাতে মাছ ধরায় ব্যস্ত একাংশ মানুষ

13সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ জুন ৷। “কেউ উল্লাসে – কেউ যোগানে”। এক দিকে হাল্কা ও মাঝারি বর্ষণ। আর অন্যদিকে চলছে আনলক-১। এমতাবস্থায় কিছু মানুষ কাজহীন – কর্মহীন হয়ে পড়ছে। আর সেই সাথে দু-তিন দিন ধরে চলছে হালকা ও মাঝারি বর্ষণ। হালকা ও মাঝারি বর্ষণের মধ্যে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। 14নিজেদের অবসর সময় কাটাতে জাল হাতে বেরিয়ে পড়েছে একাংশ মানুষেরা। এর মধ্যে কেউ কেউ নিজের পেটের তাগিদে আবার কেও কেও উল্লাসে। এমনই এক চিত্র আমাদের ক্যামেরার লেন্সে বন্দি হলো তেলিয়ামুড়া মহকুমার করইলং এলাকা থেকে। খোয়াই নদীতে একাংশ মানুষেরা মাছ ধরায় ব্যস্ত। কিন্তু জাল ফেলে জালে উঠছে না মাছ। এ নিয়ে এক প্রকার দুঃখী মনে একজন মাছ ধরতে আসা জনৈক এক ব্যাক্তি নির্মল রুদ্র পাল ‘নিউজ আপডেট অব ত্রিপুরা” প্রতিনিধিকে জানান, ‘সব সময় মাছ ধরি না। বর্তমানে চলছে আনলক-১। ভাবছিলাম জাল নিয়ে এসে দু-একটা মাছ ধরে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সাথে আনন্দ করে খাবো। কিন্তু নদীতে আগের মতো মাছ নেই। অভিযোগ মূলে জানা যায়, একাংশ চক্র ধারী নদীতে বিষ ফেলে রাতের অন্ধকারে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে জাল নিয়ে এসেছি ঠিকই কিন্তু মাছ রাখার ডোলা শূন্য।‘
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*