পুলিশের জালে দুই এন এল এফ টি উগ্রবাদী

IMG-20200705-WA0160গোপাল সিং, খোয়াই, ০৬ জুলাই || রবিবার দুপুরে খোয়াই জেলার পুলিশ সুপার ডঃ কিরন কুমার কে ও চাম্পাহাওর থানার ওসি উদ্দম দেববর্মা বিশাল পুলিশ বাহিনী নিয়ে চাম্পাহাওর থানা এলাকার রামদেওয়ান চৌধুরী পাড়া থেকে নির্বান দেববর্মা ও নালিয়াবাড়ি এলাকা থেকে সমরেশ দেববর্মাকে গ্রেপ্তার করে। তারা দু’জনই NLFT উগ্রবাদী দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। দীর্ঘ ৭-৮ মাস ধরে এই দুই জন সহ আরো কয়েকজন রাজ্যের বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলে আসছিল। এমনকি, তারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যুবকদের বাংলাদেশে NLFT ট্রেনিং সেন্টারে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিন দুপুরে এই দুই NLFT উগ্রবাদীকে খোয়াই জেলা আদালতে তোলা হলে, তাদেরকে এক দিনের জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে পুলিশের পক্ষ থেকে পুলিশ রিমান্ডের আবেদন করা হলে, তা আদালত খারিজ করে দেয় বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*