আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷। রাজ্যে করোনা গ্রাফ ক্রমশ বেড়েই চলেছে। শনিবার রাজ্যে নতুন করে আক্রান্ত হন ১০৫ জন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদিন রাজ্যের মোট ৩,৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ১০৫ জনের মধ্যে ৩৫ জন পশ্চিম ত্রিপুরা, ৬ জন খোয়াই, ২৭ জন সিপাহীজলা, ১৬ জন গোমতী, ৬ জন উত্তর ত্রিপুরা, ৩ জন ঊনকোটি, ৪ জন ধলাই এবং ৫ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।তিনি জানান, ১০৫ জনের মধ্যে ৯ জন বিমানযাত্রী। ১২ জন করোনা রোগীর সংস্পর্শে ছিল। ৭৬ জন এন্টিজেন টেস্টে ধরা পরেছে।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮৮৬ জন। সুস্থ হয়ে উঠে ২,১৩১ জন। চিকিৎসাধীন রয়েছেন ১,৭২২ জন। মৃত্যু হয় ১১ জনের।
