উচ্চমাধ্যমিকে পাশের হার ৮০.৮০ শতাংশ, সর্বোচ্চ পাশের হার সিপাহীজলায়, সর্বনিন্ম ধলাই

tbseআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের উচ্চমাধ্যমিক এবং পুরোনো কোর্সের মাধ্যমিকের ফলাফল। শুক্রবার সকালে পর্ষদের মিলায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এদিন উচ্চমাধ্যমিক এবং পুরোনো কোর্সের মাধ্যমিকের পাশাপাশি মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিমেরও ফলাফল প্রকাশিত হয়।
সাংবাদিক সন্মেলনে পর্ষদ সভাপতি জানান, এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৮০.৮০ শতাংশ। ২০১৯ সাথে পাশের হার ছিল ৮০.৫১ শতাংশ। তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকে ২৭,১৪৭ জন পড়ুয়া নাম নতিভূক্ত করে, যার মধ্যে পরীক্ষায় বসে ২৬,৪০০ জন। এদের মধ্যে ১৩,৪৬০ জন ছাত্র এবং ১২,৯৪০ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩,১৭৩ জন, কলা বিভাগে ২২,৫৬১ জন এবং বাণিজ্য বিভাগে ৬৩৬ জন পরীক্ষা দেয়।
তিনি জানান, এবছর মাদ্রাসা ফাজিল পরীক্ষায় নাম নতিভূক্ত করে ২৮ জন এবং মাদ্রাসা আলিম পরীক্ষায় নাম নতিভূক্ত করে ৯৫ জন পরীক্ষার্থী।
এবছর পুরাতন সিলেবাসে মাধ্যমিক পরীক্ষায় নাম নতিভূক্ত করে ৩০৯ জন, যার মধ্যে পরীক্ষায় বসে ২১১ জন।
তিনি জানান, উচ্চমাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার সিপাহীজলা জেলা। পাশের হার ৮৪.২৭ শতাংশ। জেলাস্তরে সর্বনিন্ম পাশের হার ধলাই জেলা। পাশের হার ৭৩.৮৪ শতাংশ।
এবছর ১০ জন দৃষ্টিহীন এবং ১৮ জন অন্যান্য দিব্যাঙ্গন পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
সাংবাদিক সন্মেলনে পর্ষদ সভাপতি জানান, এবছর উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে মোট ১৭ জন, কলা বিভাগে মোট ১১ জন এবং বাণিজ্য বিভাগে মোট ১১ জন প্রথম দশের মধ্যে রয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*