রাজ্যের কন্টেনমেন্ট এলাকায় ৩১ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন, বাকি এলাকায় ‘আনলক-১’ ও নাইট কার্ফু জারি

unlআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের নিয়মাবলী কিছুটা শিথিল করলো রাজ্য সরকার। সোমবার রাজ্যের মুখ্যসচিব এক বিজ্ঞপ্তি জারি করে জানান, রাজ্যের কন্টেনমেন্ট এলাকা ছারা বাকি এলাকায় আগামী ১১ই আগস্ট ভোর ৫টা পর্যন্ত ‘আনলক-১’ জারি থাকবে। তবে নাইট কার্ফু যথারীতি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্তই বলবত রাখা হয়েছে।
পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১শে আগস্ট ভোর ৫টা পর্যন্ত জেলা শাসকদের ঘোষণা করা রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট এলাকাতে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে রাজ্যে।
তাছাড়া প্রশাসনিক ঘোষণা অনুযায়ী মদের দোকানগুলো সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*