অতি মারিতে ফলন হলেও বাজারজাত করতে না পারায় দিশেহারা পানচাষিরা

WhatsApp Image 2020-08-11 at 3.14.52 PMসাগর দেব, তেলিয়ামুড়া, ১১ আগষ্ট ৷। পান রসিকদের পান ছাড়া এক বেলাও চলে না। আর সেই পান খেয়ে আড্ডায় বসে গল্প গুজব করার মজা ও আলাদা রকমের হয়। শুধু তাই নয় সামাজিক অনুষ্ঠান বিয়ে ও সেই পান দিয়ে শুরু হয়। আর বর্তমানে করোনা প্রকোপকালে লকডাউনের ফলে পান চাষিরা বড়ই বেকায়দায় আছে। এবার ফলন ভালো হলেও বাজারজাত করতে না পারায় পানের সঠিক মূল্য পাচ্ছে না চাষীরা। বলা চলে তেলিয়ামুড়া মহকুমার নেতাজীনগর কয়েকজন পানচাষি দীর্ঘদিন ধরেই পান চাষ করে সংসার চালাচ্ছেন। আবারো সরকারি সাহায্যের ফলে পান চাষে মনোযোগী হয়। লাভের আশায় প্রচুর পরিমাণ পান চাষ করেন চাষীরা। কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ছে না। ফলন ভালো হলেও অতি মারি করোনার আক্রমণে এবং লকডাউন এর ফলে পান চাষীরা পান বাজারে বিক্রির জন্য নিয়ে আসতে পারছেন না। দিশেহারা সেসব পান চাষী কিভাবে তাদের সংসার চালাবেন এ নিয়ে চিন্তায় বেকুল। তবে যে পরিমাণ পান ফলন বেড়েছে যদি তারা সঠিকভাবে বাজারজাত করতে পারে তাহলে তারা হয়তোবা কিছু একটা লাভের মুখ দেখতে পারবেন। এমনটাই আশা ব্যক্ত করেন এক পান চাষী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*