আভাঙ্গছড়া পর্যটন কেন্দ্রের শুভ শিলান্যাস করলেন পর্যটনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

IMG_20201002_000611বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || পর্যটন দপ্তরের উদ্দ্যোগে আভাঙ্গছড়া পর্যটন কেন্দ্রের শুভ শিলান্যাস করেন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জোলাইবাড়ীর ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কে আভাঙ্গছড়া পর্যটন দপ্তরে শুভ শিলান্যাস করা হয়। এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উদ্ভোদকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, প্রধান মুখ্য বন সংরক্ষক ডঃ ডি কে শর্মা, পর্যটন দপ্তরের সচীব কিরন গিত্যে সহ অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উন্নয়নের বিভিন্ন কর্মসূচীর কথা সকলের সামনে উপস্থাপন করেন। তাছাড়া সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আভাঙ্গছড়া পর্যটন কেন্দ্র নির্মানের কথা সকলের সামনে উপস্থাপন করেন। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু এই অবস্থায় বেশিদিন থাকবে না। আগামী দিনে ত্রিপুরা আর্থিক দিক দিয়ে সাবলম্বন হয়ে উঠবে। এই অনুষ্ঠানে আগত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*