আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর || ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর পক্ষ থেকে রেডক্রস সোসাইটিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। বৃহস্পতিবার আগরতলা রাজ ভবনে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। এদিন রাজ্যপাল রমেশ বৈশ এবং রেডক্রস সোসাইটির সভাপতি পতাকা নেড়ে এই অ্যাম্বুলেন্সটির যাত্রা শুরুর শুভ সূচনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ কুমার যাদব ও রেডক্রস সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দরা।
