অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে ভারত

images (1)খেলাধূলা ডেস্ক, ব্রিসবেন, ০৬ জানুয়ারী || মঙ্গলবার অস্ট্রেলিয়ার গাব্বার মাঠে এক ইতিহাস গড়ল ভারত। প্রথমবার এই মাঠে জিতল ভারত। এদিন অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয় বর্ডার-গাওস্কর ট্রফি রইল ভারতের দখলে। বিরাট কোহলির নেতৃত্বে গতবার সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় কীর্তি হয়ে থাকবে বলে বিশেষজ্ঞদের অভিমত। এদিন ম্যাচ ও সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে উঠে এল ভারত৷ অন্যদিকে সিরিজ হেরে তিন নম্বরে অস্ট্রেলিয়া৷ জানা যায়, এই ঐতিহাসিক জয়ের পুরস্কার হিসেবে ভারতীয় দলের জন্য ৫ কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বি সি সি আই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*