জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ২০ জানুয়ারী || নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিনের প্রাক্ মূহুর্তে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে এবার থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। এই দিনটি গোটা দেশের সঙ্গে বিদেশেও পালিত হবে বলে জানায় কেন্দ্র। 
