পুলিশের খামখেয়ালীপনায় হাতের নাগাল থেকে পালিয়ে গেলো নেশাকারবারীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জানুয়ারী || মনপাথর ফাঁড়ী থানার পুলিশের খামখেয়ালীপনায় হাতের নাগাল থেকে পালিয়ে গেলো নেশা কারবারীরা। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত কুপিলং নোয়াতিয়া মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় এলাকাবাসী একত্রিত হয়ে এক নেশাকারবারীকে আটক করে। পরবর্তী সময় এলাকাবাসী বিষয়টি মনপাথর ফাঁড়ী থানায় জানান। কিন্তু মনপাথর ফাঁড়ী থানার কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মীরা এই বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেনি বলে অভিযোগ। আরক্ষা দপ্তরের কিছু সংখ্যক কর্মীদের সাথে নেশাকারবারীদের হাত রয়েছে বলেও এলাকাবাসীর অভিযোগ। মনপাথর ফাঁড়ী থানার ওসি দীপু দেবর্বমা, শান্তির বাজার থানার ওসি কমলেন্দু ধর ও শান্তীর বাজার থানার গাড়ী চালক শিবু দেবনাথ শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে নেশাকারবারীদের থেকে মাসিক চাঁদা সংগ্রহ করে নেশাকারবারীদের পশ্রয় দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। যার ফলে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে নেশাকারবারীরা প্রতিনিয়ত রমরমা নেশার বানিজ্য চালিয়ে যাচ্ছে। অপরদিকে কিছু সংখ্যক যুবক নেশা গ্রস্থ হয়ে দিন দুপুরে চুরির কাজে যুক্ত হচ্ছে। যার একটি চিত্র লক্ষ্য করা গেলো এদিন। এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে নেশাকারবারীদের আটক করে থানায় খবর দিলেও পুলিশ বাবুরা কর্ণপাত করেননি। যার ফলে নেশাকারবারীরা এলাকাবাসীর হাত থেকে পালিয়ে যায়। নেশাকারবারীরা পালিয়ে গেলেও তাদের সঙ্গে থাকা টি আর ০৮ সি ৫২৮৪ নম্বরের বাইক ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। অবশেষে রাতে মনপাথর ফাঁড়ী থানার এস আই দীপু দেবর্বমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইকটি থানায় নিয়ে আসে। নেশাকারবারীদের হাতের কাছে পেয়ে পালিয়ে যেতে সাহায্যের হাত বাড়ীয়ে দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*