আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল || প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নামে ভূয়া ফেসবুক আইডি তৈরী করে একটি দুষ্টচক্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরই প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে সাইবার ক্রাইম পুলিশ সুপারের সাথে দেখা করেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুসান্ত চক্রবর্তী, প্রদেশ সেবাদল কংগ্রেস সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল, এন এস ইউ আই সহ-সভাপতি সম্রাট রায়, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি তন্ময় চক্রবর্তী, এন এস ইউ আই সাধারণ সম্পাদক শঙ্খ জ্যোতি ভট্টাচার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
