আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে || রাজ্যের বিভিন্ন জায়গায় সারা ভারত যুব ফেডারেশন (AIYF)’এর ৬২’তম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিনের কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরিস্থিত বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে সকাল ৯’টায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে AIYF’এর পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা সুস্মিতা নন্দী। উপস্থিত ছিলেন AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AIYF নেতা রাকেশ দাস, শুভদীপ মজুমদার সহ অন্যান্যরা। প্রতিষ্ঠা দিবস থেকে জোরদার আওয়াজ তোলা হয় বেকারদের কর্মসংস্থান, সমস্ত শুন্যপদ পূরণ এবং দেশের সকল জনগণকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করতে।
কমলপুর বিভাগে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় AIYF’এর ৬২’তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের পতাকা উত্তোলন করেন AIYF রাজ্য সভাপতি অজিত দাস।
শান্তিরবাজার বিভাগেও যথাযথ মর্যাদার সাথে AIYF’এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন AIYF রাজ্য সহ সম্পাদক সত্যজিৎ রিয়াং। এছাড়াও রাজ্যের অন্যান্য বিভাগেও যথাযথ মর্যাদার সাথে AIYF’এর ৬২’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
