আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মে || একদিনে করোনা আক্রান্তের ক্ষেত্রে রেকর্ড করল রাজ্য। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৭১ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান একজন। জানা যায়, এদিন রাজ্যে নমুনা পরীক্ষা হয় ৫৩৮৫ জনের। তার মধ্যে ২৭১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
জানা যায় এদিন সুস্থ হয়ে উঠেন ৫৯ জন করোনা রোগী।
