সন্ধ্যা ৬টা থেকে শুরু হল নাইট কারফিউ, চলছে পুলিশি টহলদারি

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ মে || গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া শহরেও সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে নাইট কারফিউ। এই নাইট কারফিউর প্রথম দিন উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দে এবং বিশাল সংখ্যক টি এস আর জওয়ানরা রাস্তায় নামে। সেই সাথে শহরের বিভিন্ন এলাকাগুলিতে টহল দাড়ি চালায়। তবে মঙ্গলবার তেলিয়ামুড়া শহরের দোকানপাট ছিল বন্ধ কারণ সাপ্তাহিক বন্ধ। এর জন্য পুলিশকে বেশি বেগ পোহাতে হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*