নাইট কারফিউর আজ প্রথম দিনে সুনসান পথঘাট

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মে || রাজ্য সরকারের সিদান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় শুরু হলো নাইট কারফিউ। করোনা মহামারি দমনে রাজ্য সরকারের উদ্দ্যোগে এদিন সন্ধ্যা ৬টা থেকে গোটা রাজ্যের সাথে শান্তির বাজার পৌর পরিষদ এলাকয়ও শুরু হলো নাইট কারফিউ। এই নাইট কারফিউর আজ প্রথম দিন। প্রথম দিনে মঙ্গলবার হবার কারনে এদিন শন্তির বাজার শহরের অধিকাংশ দোকানপাঠ ছিলো বন্ধ। মঙ্গল বার শান্তির বাজারে সাপ্তাহিক বন্ধ। যার ফলে শুধু মাত্র মাছ, মাংস, সব্জী ও মিষ্টি দোকান ছিলো খোলা। সাপ্তাহিক বন্ধকে কেন্দ্র করে বাজারে তেমন লোকজনের সমাগম ছিলোনা। তাই নাইট কারফিউ শুরুর পরবর্তী সময়ে লোকজন নিজেদের সচেতনতায় নিজ নিজ ঘরে চলে যান। সন্ধ্যা ৬টায় নাইট কারফিউ শুরু হলেও দীর্ঘ প্রায় ৩০ মিনিট পরে বাজারে টহল দিতে আসে শান্তির বাজার থানার ওসি ও এস ডি পিও।
অন্যান্য জায়গায় নাইট কারফিউ শুরু হবার ৩০ মিনিট আগে এসে বাজারের সকলকে সচেতন করছে প্রসাশন। কিন্তু শান্তির বাজারে আজ প্রথমদিনে ব্যাতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়। আরক্ষা দপ্তরের কর্মীরা বাজারে আসার আগেই লোকজন নিজ দায়িত্বে চলে গেছেন। সবকিছু মিলিয়ে লোকজনের সচেতনার ফলে নাইট কারফিউর প্রথম দিনে আরক্ষা দপ্তরের কর্মীদের তেমন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে হয়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*