দূর্নীতির গন্ধ পেয়ে সরকারি নায্য মূল্যের দোকানে তালা লাগালো মহকুমা প্রসাশন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই ||
শান্তিরবাজার মহকুমা প্রসাশনের উদাসিনতায় শান্তির বাজরের কিছু সংখ্যক সরকারি নায্য মূল্যের দোকানে চলছে লুটের রাজত্ব। এই সকল দোকানে সঠিকভাবে পরিষেবা পায়না গ্রাহকরা এমনটাই অভিযোগ। রেশন ডিলার রাতারাতি বড় লোক হবার স্বপ্নে গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে। এমনই ঘটনা ঘটলো সুভাষ কলোনী সরাকারি নায্য মূল্যের দোকানে। এই দোকানের ডিলার কান্তি লাল দত্ত প্রতিনিয়ত লোকজনদের ঠকিয়ে আসতো বলে অভিযোগ ছিলো। অবশেষে লোকজনের চাপে পরে ঘটনার সত্যতা যাচাই করে শনিবার সরকারি নায্য মূল্যের দোকানে তালা লাগালো মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিকরা। তবে কি প্রকারের সরকারি অর্থ নয় ছয় করে গ্রাহকদের রেশন ডিলার ঠকিয়েছে বা কিসের অভিযোগে আজকে রেশনে তালা লাগালো এই নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিকট জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। এলাকার অভিঞ্জমহলের দাবী, মহকুমা শাসকের দূর্বলতা ঢাকার জন্য দপ্তরের আধিকারিকরা নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এখন দেখার আগামীদিনে বাকি সরকারি নায্য মূল্যের দোকান পরিদর্শ করে প্রসাশন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন কিনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*