আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মিডিয়া সেন্টার চালু হলো আগরতলা প্রেস ক্লাবে। রবিবার রাজধানীর আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে দৈনিক সংবাদের সহায়তায় এই মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হয়।
পাশাপাশি উদ্বোধন করা হয় সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। আগরতলা প্রেস ক্লাবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার সহ সংবাদিক ও সংবাদকর্মীরা।
