সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ আগষ্ট || ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে। এই সম্মেলন থেকে মোট ২৬ জন সদস্যকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমার নতুন কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন যথাক্রমে ব্রতীন ভট্টাচার্য, রাজীব ঘোষ এবং সাগর দেব। দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক প্রণব সরকার, ছিলেন আগরতলা প্রেসক্লাবের সহ-সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য বরিষ্ঠ সাংবাদিকেরা।
