বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ আগষ্ট || শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজারে রাতের আঁধারে মুদি দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে বেতাগার বিকাশ সাহার মুদি দোকানে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। বুধবার সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি চোখে পরলো দোকানের মালিকের। পরবর্তী সময় দোকান চুরির বিষয় নিয়ে দোকানের মালিক শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ জানান। অভিযোগের পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় আরক্ষা দপ্তরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই চুরি নিয়ে দোকানের মালিক সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, এই চুরিকান্ডে উনার প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। অপরদিকে আরক্ষা দপ্তরের কর্মী জানান, বিগত দিনেও এই বাজারে চুরি সংগঠীত করেছে নিশিকুটম্বের দল। গতকাল রাতের বেলাও চুরির বিষয়ে পুলিশ তদন্ত করবে বলে আশ্বাস দেন। এই চুরি থেকে রক্ষা পেতে বাজারের ব্যবসায়ীরা আরক্ষা দপ্তরের নিকট আবেদন করেন যাতে করে বাজার এলাকায় রাত্রিবেলায় পুলিশ টহলদারি বাড়ানো হয়। অপরদিকে ব্যবসায়ীরা উনাদের কমিটির নিকট আবেদন করেন বাজারে একজন বেসরকারী নাইট গার্ড নিয়োগ করার জন্য। সকল ব্যবসায়ী একত্রিত হয়ে নাইটগার্ডের মাসিক বেতন বহন করবে বলে জানা যায়। এখন দেখার বিষয় চোরকে আটক করতে ও ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা প্রদানে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।
