রড চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করলো এলাকাবাসী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || দুই চোরকে আটক করে এলাকাবাসী। ঘটনা ডুকলী ইচাবাজারস্থিত এস বি আই শাখার সামনে। জানা যায়, তারা বাধারঘাট রেলওয়ে স্টেশান থেকে প্রায় ৮ হাজার টাকার রড চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে পরে এ ডি নগর থানার খবর দিলে ২ঘন্টা পরে ঘটনাস্থলে পৌছেন পুলিশ। জানা যায়, এরিয়াটা এ ডি নগর থানার না হওযায় খবর দেওয়া হয় আমতলী থানায়। আমতলী থানার পুলিশকে সংবাদিকরা জিজ্ঞাসা করলে উনি সংবাদ মাধ্যমের সাথে কোনোরকম কথা বলতে নারাজ। এই ঘটনায় এলাকায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*