বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর || ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে রবিবার বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ বাইখোড়ার কালমা এডিসি ভিলেজের সূর্য্য প্রসাদপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র প্রাঙ্গনে এক প্রকাশ্য আলোচনাসভা অনুষ্ঠীত হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য আগামী ২৬শে অক্টোবর জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে সাফল্য মন্ডীত করে গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে আজকের সভা অনুষ্ঠীত হয়। বিজেপি কতৃক আয়োজিত এই সভায় প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়। প্রধান বক্তার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, মন্ডলের কেশিয়ার বিনোদ রিয়াং সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শঙ্কর রায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে তুলে ধরেন। তার পাশাপাশি রাজ্যের তিপ্রা মথা দলের বিভিন্ন কাজের তীব্র নিন্দা জানান বিধায়ক। বিধায়ক শঙ্কর রায় সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, তিপ্রা মথা দল রাজ্যে এডিসি দখলের ৭ মাস অতিক্রান্ত করছে। এরমধ্যে এডিসি এলাকার লোকজনদের কিছু সুতো ছাড়া কিছু দিতে পারেননি। তিনি জানান,সুতোও সঠিক ভাবে দেওয়া হয়েনি। অর্ধেক সুতো তিপ্রা মথা দলের নেতৃত্বরাই নিয়েগেছে বলে অভিযোগ। সর্বশেষে আগামী ২৬শে অক্টোবর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে সাফল্যমন্ডীত করে গড়ে তোলার বিশেষ আহব্বান জানান বিধায়ক।
