বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ নভেম্বর || আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তির বাজার পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে বিজেপি’র প্রতিদন্দী করতে নির্দল হয়ে মনোনয়ন পত্র দাখিল করলো শান্তির বাজারের বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মূল লক্ষ্য ছিলো শান্তির বাজার পৌর পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে ও ১৪নং ওয়ার্ডে বিজেপি মনোনিত প্রার্থীদের ভোটে হারানো। শান্তির বাজারে এই দুই নেতৃত্বের জন্য বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে লোকজনেরা এমনটাই অভিযোগ। দূর্দিনে যারা বিজেপি’র হয়ে সিপিআই(এম)’র বিরুদ্ধে লড়াই করেছেন তাদের আজ কোনো প্রকারের গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে, এমনটাই অভিযোগ করে এই কর্মীরা। শান্তির বাজার মন্ডলের দুই কর্মীর কার্যকলাপে অসুন্তুষ্ট হয়ে তাদের ভোটে হারানোর লক্ষে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন। অবশেষে এইবিষয়টি রাজ্যস্তরে নেতৃত্বদের নজরে আসার পর রবিবার আগরতলায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যস্তরের নেতৃত্বরা আলোচনায় বসে বলে জানা যায়। সুত্রের খবর অনুযায়ী জানা যায়, রাজ্য নেতৃত্বরা নির্বাচন শেষে এই দুই কর্মীর বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ গ্রহন করবে। রাজ্য নেতৃত্বের আশ্বাশ পেয়ে দলকে টিকিয়ে রাখতে অবশেষে সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র প্রত্যাখানের জন্য আবেদন করলো নির্দল প্রার্থীরা। উনারা দলের উচ্চস্তরের নেতৃত্বদের কথায় প্রাধান্য দিয়ে এই সিদান্ত গ্রহণ করেছেন। তারা জানান, রাজ্য নেতৃত্বরা যদি সঠিক পদক্ষপ গ্রহণ না করে তাহলে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা আগামী বিধানসভা নির্বাচনে দলত্যাগ করে অন্য দলের হয়ে কাজ করবে।
