মুখ্যমন্ত্রী হেল্পলাইন – ১৯০৫ এবং ইআরএসএস পরিষেবার সাথে নিযুক্ত কর্মীদের সাথে কথা বলতে আই টি ভবনে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || মুখ্যমন্ত্রী হেল্পলাইন – ১৯০৫ এবং ইআরএসএস পরিষেবার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার রাজধানীর তথ্য ও প্রযুক্তি ভবনে মুখ্যমন্ত্রী হেল্পলাইন – ১৯০৫ এবং ইআরএসএস পরিষেবার সাথে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি এদিন এই পরিষেবা গ্রহণকারীদের সাথেও কথা বলেন তিনি।
এরপর রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জন-আস্থার প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ, স্বচ্ছ কার্যসম্পাদন পদ্ধতি দ্বারা বিভিন্ন সমস্যার দ্রুত নিস্পত্তিকরণের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। জনদুর্ভোগ লাঘব, সমস্যা নিরসন, গুচ্ছ পরিষেবার সুফল বাস্তবায়নে আরও গতিসঞ্চারণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী হেল্পলাইন -১৯০৫ দ্বারা লিপিব্ধ অভিযোগের প্রায় ৮০ শতাংশের অধিক ইতিমধ্যেই নিস্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ঘরে বসেই রাজ্যের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে ফোন করে, সরকারি বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য সংগ্রহ ও অভিযোগ নথিভুক্ত করার সুফল পাওয়া যাবে। মহিলা সংক্রান্ত অপরাধ, অবৈধ নেশা, ব্যাঙ্কিং পরিষেবা, কৃষক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিভাগে প্রাধান্যের ভিত্তিতে নিস্পত্তির লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*