জাল নোট সহ আটক এক ব্যাক্তি

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ মার্চ || অবৈধ ভারতীয় জাল নোট সহ তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক এক ব্যাক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পূর্ব হাওয়াইবাড়ি স্থিত অর্জুন সর্দার পাড়া এলাকায় শনিবার রাতে।
খবরে প্রকাশ, দীর্ঘদিন ধরে পূর্ব হাওয়াইবাড়িস্থিত অর্জুন সর্দার পাড়া এলাকার বাসিন্দা মরণ দেবনাথ বেশ জাকিয়ে বসেছে অবৈধ ভারতীয় জাল নোটের রমরমা বাণিজ্য নিয়ে। এই ঘটনার খবর তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট গোপনে আসে শনিবার। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মরণ দেবনাথ’কে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হাওয়াইবাড়ি এলাকার অপর আরেক ব্যাক্তি এই জাল নোটের মূল মাস্টারমাইন্ড। সে মরণ’কে জাল নোট সাপ্লাইয়ের কাজ করে। তখন পুলিশ মরণের ওই সাগরেদ’কে পাকড়াও করার উদ্দেশ্যে তার বাড়িতে হানাদারি চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় মরণের ওই সাগরেদ। তখন পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চেয়ার থেকে ৪টি দুই হাজার টাকা ও ৬টি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করে। পুলিশ মরণ ও উদ্ধারকৃত এগারো হাজার ভারতীয় জাল টাকা উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ তদন্তের স্বার্থে মরণের অপর সাগরেদ-এর নাম প্রকাশ না করলেও থানার নির্ভরযোগ্য সূত্র মারফত খবর তার নাম অভিমান্য দাস। তার বাড়িও একই এলাকায়।
যদিও পুলিশ মরণ’কে আটক করলেও অভিমান্য নামক মরণের অপর সাগরেদ’কে আটক করতে ব্যার্থ। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ ওই জাল নোটের কারবারিদের বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহণ করে।
তবে তেলিয়ামুড়ায় অবৈধ ভারতীয় জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*