আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য। বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২,০৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২৯৩ জনের আর টি পি সে আর এবং ১,৭৭৬ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে কারোরই রিপোর্ট পজেটিভ আসেনি৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেটও ০০ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠার ও করোনায় মৃত্যুর সংখ্যাও শূন্য।
