সামাজিক অবক্ষয়ের করুন চিত্র, প্ল্যাস্টিকের বোতল থেকে উদ্ধার মানব শিশুর ৩টি ভ্রূণ

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ মার্চ || আবারো সামাজিক অবক্ষয়ের করুন চিত্র। প্ল্যাস্টিকের বোতল থেকে উদ্ধার মৃত ৩টি মানব শিশুর ভ্রূণ। ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল এলাকায়। জানা যায়, হাসপাতালের কম্পাউন্ডের পরিত্যক্ত কোয়ার্টারের বিল্ডিং গুলির ভাঙার কাজ চলছিল। হঠাৎ করে শ্রমিকরা দেখতে পায় প্লাস্টিক বোতলে মধ্যে একটি মৃত ভ্রন। কিছু দূরে আরেকটি প্লাস্টিক বোতলের মধ্যে মৃত দুটি ভ্রূণ দেখতে পায় তারা। তারপর শ্রমিকরা আতঙ্কিত হয়ে খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভ্রণ গুলি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*