স্বামীর মাথা কেটে ব্যাগে ঢুকিয়ে দরজায় ঝুলিয়ে রাখেন স্ত্রী, নৃশংস হত্যাকান্ডে আতংকিত এলাকাবাসী

গোপাল সিং, খোয়াই, ১২ মার্চ || খোয়াইয়ের রামচন্দ্রঘাটের ইন্দিরা কলোনি এলাকায় নৃশংস হত্যাকান্ড। স্ত্রীর হাতে নৃশংস ভাবে খুন হল স্বামী। স্বামীর মুন্ডু কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। কাটা মুন্ডু ব্যাগে রেখে ঝুলিয়ে রাখা হল ঠাকুর ঘরের দরজায়। মর্মান্তিক এই ঘটনা শুক্রবার গভীর রাতে। স্বামীর নাম রবীন্দ্র তাঁতি (৫০)। শনিবার সকালে পুলিস অভিযুক্ত স্ত্রী সাবিত্রী তাঁতিকে (৩৫) আটক করে। ঘটনাটি দেখে স্বাভাবিকভাবেই হতবাক স্থানীয় বাসিন্দা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*