আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা সোমবার মহাকরণ অভিযানে পথে নামেন। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়ে শুরু করে পদযাত্রায় মহাকরণের দিকে। রাঁধানগর এলাকায় পুলিশ তাদের বাঁধা প্রদান করে। এই নিয়ে পুলিশের সাথে চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের একপ্রকার ধস্তাধস্তি হয়৷ তাতে আহত হয় বেশ কয়েকজন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকা। তবে রাজ্যের পুলিশ প্রশাসনও তাদেরকে এই র্যালি আটকাতে পারেনি বলে তাদের অভিযোগ। জানা যায়, পুলিশের বাধাপ্রাপ্ত হয়েও বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা মহাকরণের গেটের সামনে এসে বসে থাকে তাদের স্থায়ী সুরাহার দাবীতে।
