জুয়া বিরোধী অভিযানে সাফল্য অর্জন করলো পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ এপ্রিল || শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত জুয়ার রমরমা ব্যবসা চলছে। এই জুয়ার ফাঁদে পরে সর্বশান্ত হয়ে পরছে লোকজন। তীর জুয়া থেকে ঝান্ডি মুন্ডায় সর্বশান্ত হয়ে পরছে লোকজনেরা। শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে মনপাথর বাজার এলাকা থেকে জুয়ার আসর থেকে এক ব্যাক্তি ও জুয়ার বোর্ড সহ জুয়ার কাজে ব্যবহৃত সরঞ্জাম আটক করলো শান্তিরবাজার থানার পুলিশ। জুয়ার বোর্ড থেকে আটক করা ব্যক্তি হলো হলিক্রস স্কুল পাড়া এলাকার বাসিন্দা লক্ষীন্দর চাকমা। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমর সামনে প্রফেশনাল এস আই সুজিত সরকার জানান, পুলিশের এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*