বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ এপ্রিল || চরকবাই বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে পরে দুইটি দোকান। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার চরকবাই বাজারে একটি মুদি দোকানে ও একটি মিষ্টি দোকানে অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও দুইটি দোকান পুরে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডে উত্তম দে নামে এক ব্যক্তির মুদি দোকান ও নারারন পাল নামে এক ব্যক্তির মিষ্টি দোকানে অগ্নিকান্ড ঘটে। যার মধ্যে মুদি দোকানে প্রায় ২৫ লক্ষ টাকা ও মিষ্টি দোকানে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি।
