ইস্কন মন্দিরের প্রভুজির উদ্দ্যোগে স্বাস্থ্য কেন্দ্রে রোগিদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুলাই || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে ইস্কনের উদ্দ্যোগে ব্যাপক উৎসাহের সহিত উল্টো রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করা হয়। ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে মাসির বাড়ী নিয়ে গিয়ে উল্টো রথ পর্যন্ত নানান ধর্মীয় ও সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস ওরফে কার্তিক প্রভু। এরইমধ্যে শুক্রবার কার্তিক প্রভুর উদ্দ্যোগে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় থাকা রোগিদের মধ্যে ভগবানের প্রসাদ, ফল ও মিষ্টি বিরতণ করা হয়। ইস্কন মন্দিরের প্রভুজির উদ্দ্যোগে ভগবানের আর্শিরবাদ সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস চালানো হয়। তার পাশাপাশি রোগিদের দ্রুততার সহিত সুস্থ হবার জন্য ভগবানের নিকট প্রার্থনা করলেন প্রভুজি। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন রোগিরা ইস্কন মন্দিরের প্রভুজীকে কাছে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*