বিধায়ক হিসাবে শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বিধায়ক হিসাবে শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার ত্রিপুরা বিধানসভার লবিতে উনাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন শপথ গ্রহণের পর বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, মন্ত্রী রামপদ জমাতিয়া, মন্ত্রী রাম প্রসাদ পাল, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, পরিবহন মন্ত্রী প্রানজিৎ সিংহ রায়, মন্ত্রী মনোজ কান্তি দেব, প্রেম কুমার রিয়াং, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিধায়ক–বিধায়কারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*