বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ জুলাই || রাজ্য সরকার লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নানান পরিকল্পনা হাতে নিয়েছে। এরইমধ্যে রাজ্য সরকারের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কৃষি দপ্তর। কৃষি দপ্তরের উদ্দ্যোগে বগাফা ব্লকের অধীনে মোট ৮টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ সেন্টারের মধ্যে বেনিফিসারী নির্ধনরণ করে লোকজনদের কৃষিজ বীজ ও বিভিন্ন প্রকারের চারা গাছ বিতরণ করার সিদ্বান্ত নেওয়া হয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ সেন্টার এলাকায় ৪৪০ জন বেনিফিসারীর মধ্যে চারাগাছ ও কৃষীজ বীজ বিতরণ করা হবে।
এরইমধ্যে শুক্রবার শান্তিরবাজার মহকুমার পূর্ব বগাফা ও বগাফা গ্রাম পঞ্চায়েতে বেনিফিসারী নির্ধারন করে প্রতিজন বেনিফিসারীর মধ্যে কোমর, সীম, মূলো ও ঢেরসের বীজ বিতরণ করা হয়। তার পাশাপাশি প্রত্যেক বেনিফিসারীর মধ্যে ৩টি সুপারী, ২টি কলা, ৬টি পেঁপে ও ৪টি করে লেবুর চারাগাছ বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষি দপ্তেরর তত্বাবধায়ক সুজীত কুমার দাস, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার সহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মীরা। এই অনুষ্ঠান সম্পর্কে ও রাজ্য সরকারের পরিকল্পনার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস ও বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস। রাজ্য সরকারের এই ধরনের পরিকল্পনার জন্য রাজ্য সরকার ও কৃষি দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
