বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তিরবাজার প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য ও শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোধক তথা বিধায়ক প্রমোদ রিয়াং সাংবাদিকদের ভালো ও খারাপ উভয় পক্ষের সংবাদ করার পরামর্শ দেন। অপরদিকে মহকুমা শাসক, মহকুমার পুলিশ আধিকারিক ও পৌর পরিষদের চেয়ারম্যান সাংবাদিকদের সংবাদ প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও প্রেসক্লাবের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এই আলোচনাসভা শেষে শান্তিরবাজার মহকুমার কর্মরত সাংবাদিকদের সন্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। শান্তিরবাজার প্রেস ক্লাবের নতুন কমিটির মধ্যে সভাপতির দায়িত্বে রয়েছেন সজল কান্তি বৈদ্য, সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন রাজেশ দাস, সঞ্জয় মুড়াসিং, সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিক্রম দেবনাথ, সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাহুল সাহা, কেশব দেবনাথ।
