আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || ভারতীয় জনতা জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বিশ্ব জনজাতি দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার বিজেপি-র প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, বিজেপি’র রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ জনজাতি মোর্চার প্রদেশ নেতৃত্বরা।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যে জাতি জনজাতি অংশের মানুষকে একত্রিত হয়ে বসবাস করতে হবে। তবেই রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। জনজাতি মোর্চার সাংস্কৃতিক বিভাগকে সামনের দিনে আরও শক্তিশালী করতে হবে। জনজাতিদের ভূমিকা কি তা আরও বেশী করে তুলে ধরতে হবে।
তিনি বলেন, মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজেপি-র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী শুরু হয়ে গেছে।
