রাস্তার পাশের থামানো গাড়িতে ধাক্কা লেগে দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত এক বাইক আরোহী

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ আগস্ট || রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা থামানো গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় এক যুবক। আহত যুবকের নাম অমিত সরকার। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে।
জানা যায়, জাতীয় সড়ক ধরে আসার পথে জাতীয় সড়কের পাশে থাকা একটি থামানো গাড়িতে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে TR 06 6827 নম্বরের একটি বাইক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাইকে থাকা বাইকের চালক। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বাইকে থাকা ঐ যুবকের নাম অমিত সরকার। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক থাকে তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।
অন্যদিকে রাতের অন্ধকারে প্রতিনিয়ত তেলিয়ামুড়া থানা এলাকায় যান দুর্ঘটনা ঘটায় জনমনে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*