বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চুরি সংগঠীত করে যাচ্ছে চোরের দল। এরইমধ্যে শান্তিরবাজার শহরের বেশ কয়েকটি ডেকোরেটরের দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ করছে দোকানের মালিকরা। সোমবার সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকায় শান্তিরবাজার বগাফারোডস্থিত একটি সাউন্ডের দোকানে মেশিন ও বক্স চুরি করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা হাতেনাতে চোরকে আটক করে ফেলে। বগাফা রোডস্থিত সার্ব্বজনীন গনেশ পূজার বিষর্জনে ব্যবসায়ীরা মাতোয়ারা হয়ে রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরি সংগঠীত করতে যায় চোরের দল। চোরকে হাতেনাতে আটক করে শান্তিরবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা আশাবাদী এই চোরের সাথে আরো অনেকে জরিত। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে বাকি চোরদের আটক করা সম্ভব হবে বলে জানান ব্যবসায়ীরা।
