আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর || নয়া দিল্লী সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন নতুন দিল্লিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তিনি। এদিন রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মুখ্যমন্ত্রী। জানা যায়, প্রধানমন্ত্রী ত্রিপুরার সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহায়তা আরও প্রসারিত করার আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি এদিন ল দিল্লীতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথেও সৌজন্যমূলক সাক্ষাত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
