বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || শিক্ষক দিবস চলাকালিন সময়ে এক ছাত্রের হাতে মার খেয়ে রক্তাক্ত অপর এক ছাত্র। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠীত হয় মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস। চরম বিশৃঙ্খল পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠীত হয় এই শিক্ষক দিবস অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত হলিক্রস ইংলিশ মিডিয়ামের এক ছাত্রের হাতে আক্রান্ত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবম শ্রেণিতে পাঠরত এক ছাত্র। আক্রান্ত হবার পর রক্তাক্ত অবস্থায় ছাত্রটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তৈকর্ম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে কথা বলছিল তৈকর্ম দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের ছাত্র। এরইমধ্যে হলিক্রস ইংলিশ মিডয়াম স্কুলের ছাত্র আচমকা তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রটিকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। এতে করে গুরুতর আহত হয় ছাত্র। শিক্ষক দিবসে এত পরিমানে শিক্ষকরা থেকেও অনুষ্ঠানকে সঠিকভাবে পরিচালন করতে পারেনি বলে অভিযোগ। অনুষ্ঠানের মধ্যে রক্তাক্ত হতে হলো ছাত্রকে।
