রাজ্যে চলমান বিভিন্ন প্রকল্পের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিজেপি’র সর্বভারতীয় সভাপতির সাথে দিল্লীতে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর || নয়া দিল্লী সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন নতুন দিল্লিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তিনি। এদিন রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মুখ্যমন্ত্রী। জানা যায়, প্রধানমন্ত্রী ত্রিপুরার সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহায়তা আর‌ও প্রসারিত করার আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি এদিন ল দিল্লীতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথেও সৌজন্যমূলক সাক্ষাত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*